দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউড অভিনেতা ইমরান হাশমির গাড়ির সংগ্রহে যুক্ত হলো আরও একটি বিলাসবহুল গাড়ি। সম্প্রতি তিনি কিনেছেন নতুন মার্সিডিজ-বেঞ্জ জি৬৩ এএমজি। ভারতের বাজারে গাড়িটির এক্স-শোরুম মূল্য প্রায় ৩ কোটি ৭৪ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় এই গাড়ির মূল্য প্রায় ৫ কোটি টাকার মত। ইমরান ভক্তদের অনেকেই বলছেন আওরাপান টু-এর সাফল্য উদযাপন করতেই এই বিলাসবহুল এসইউভি কিনলেন অভিনেতা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, ইমরান হাশমির বাড়িতেই গাড়িটির ডেলিভারি দেয়া হয়েছে। গাড়িটির বাইরের রঙে রয়েছে ‘অপালাইট হোয়াইট ম্যাগনো’ ফিনিশ। উজ্জ্বল সাদা হলেও এটি চকচকে নয় বরং ম্যাট ধরনের ফিনিশ দেয়া হয়েছে। এর সঙ্গে রয়েছে কালো ম্যাট অ্যালয় হুইল এবং লাল ব্রেক ক্যালিপার। ফলে গাড়িটির নকশায় বিলাসিতার পাশাপাশি স্পোর্টি ভাবও ফুটে উঠেছে।
গাড়ির ভেতরের অংশেও রয়েছে কালো ও লাল রঙের সমন্বয়। ড্যাশবোর্ড ও সেন্টার কনসোলে রয়েছে ব্রাশড অ্যালুমিনিয়ামের ফিনিশ। বিলাসবহুল সুবিধার পাশাপাশি গাড়িটিতে পারফরম্যান্সকেও গুরুত্ব দেওয়া হয়েছে। মার্সিডিজ-বেঞ্জ জি৬৩ এএমজিতে বেশ জনপ্রিয় একটি গাড়ির মডেল। বর্তমান সময়ের অনেক তারকার পছন্দের তালিকায় আছে এটা।
ইমরানের গাড়ির সংগ্রহে এটিই অবশ্য এ বছরের প্রথম সংযোগ নয়। কারণ, অভিনেতা চলতি বছরের ফেব্রুয়ারিতেই ৩ কোটি রুপি দিয়ে একটি রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি কেনে। এছাড়াও ইমরান হাশমির সংগ্রহে রয়েছে ল্যাম্বরগিনি হুরাকান এবং মার্সিডিজ-বেঞ্জ এস৫৬০ মেবাখও রয়েছে। এছাড়াও সম্প্রতি ইমরানকে রোলস-রয়েস ঘোস্টেও দেখা গেছে। সব মিলিয়ে নতুন গাড়িটি তার সংগ্রহ বাড়ালো।
কেএম